বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধি দল এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান।


প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ এশিয়ান টিভির মালিকপক্ষ, কর্মরত সাংবাদিক ও কলাকুশলীদের সাথে কুশল বিনিময় করেন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যথাক্রমে ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি ও সেক্রেটারী জননেতা শফিকুল ইসলাম মাসুদ এমপির পক্ষ থেকে অভিনন্দন জানান।
