বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে আজ রাজধানীর একটি মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের পরিচালক ড. মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। মহানগরীর মজলিসে শুরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও জোনের বিভিন্ন থানা আমীর যথাক্রমে মতিউর রহমান, মাওলানা আব্দুল বারী, এডভোকেট রিয়াজুল ইসলাম, রওশন জামান, মাওলানা মোহাম্মদ ইসাহাক, ইয়াকুব আলী, কামরুল হাসান রিপন, এডভোকেট জাকির হোসাইন, ফয়জুর রহমান, মুরাদ হোসাইন, জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
