বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে প্রশিক্ষিত সমাজ কর্মীদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে মহানগরীর হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মহানগরীর মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমান, ইকবাল মাহমুদ, এরশাদ উল্লাহ।

মহানগরীর মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, হুসাইনুজ্জামান, আরিফ হোসেন মামুন, ফোরকানুজ্জামান। সেমিনার শেষে, প্রশিক্ষিত সমাজ কর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
