বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোতয়ালী উত্তর থানা কর্মী শিক্ষাশিবির শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও চকবাজার-বংশাল জোন সহকারী পরিচালক অধ্যক্ষ এস এম আহসান উল্লাহ।

কোতয়ালী উত্তর থানা আমীর মাহিন হাসানের সভাপতিত্বে মহানগরী দক্ষিণ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো. শাহেদ হোসেন, অফিস সম্পাদক আনিছুর রহমান মিয়াজী, রাজনৈতিক সম্পাদক আব্দুস সালাম, তারবিয়াত সম্পাদক শফিকুল ইসলাম, থানা শ্রমিক বিভাগের সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।
