সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন-বিজয়নগর প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি ও হাফেজ রাশেদুল ইসলাম এমপি এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।

সমাবেশে সভাপতির বক্তব্যে জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জামায়াতে ইসলামী সংসদে এবং সংসদের বাইরে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। সরকার সংসদে জনগণের দাবি মেনে না নিলে রাজপথে দাবি আদায়ের আন্দোলন জোরালো হবে। জনগণের ৮ দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন, আবদুস সালাম, ড. মোবারক হোসাইন, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান ও মাওলানা শরিফুল ইসলাম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এবং সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। এ ছাড়া মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
