বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বংশাল-কোতোয়ালি থানার উদ্যোগে আজ রাজধানীর মহানগর মিলনায়তনে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জননেতা মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও বংশাল-কোতোয়ালি জোনের পরিচালক জনাব শাহীন আহমদ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এসএম আহসান উল্লাহসহ থানার আমির ও সেক্রেটারিবৃন্দ।
