দেলাওয়ার হোসেন
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • ইসলাম ও অন্যান্য ধর্ম
    • ইসলামী আন্দোলন ও জিহাদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • ইতিহাস
    • শিক্ষা ও সংস্কৃতি
    • সমাজকল্যাণ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • বিবিধ
  • কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • ইসলামী দাওয়াহ
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • সম্মেলন ও মিটিং
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • সাক্ষাৎকার ও বক্তব্য
    • বিশেষ প্রতিবেদন
    • ডকুমেন্টারি
    • পোস্টার/ বুকলেট/ লিফলেট
    • মিডিয়া গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • ইসলাম ও অন্যান্য ধর্ম
    • ইসলামী আন্দোলন ও জিহাদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • ইতিহাস
    • শিক্ষা ও সংস্কৃতি
    • সমাজকল্যাণ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • বিবিধ
  • কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • ইসলামী দাওয়াহ
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • সম্মেলন ও মিটিং
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • সাক্ষাৎকার ও বক্তব্য
    • বিশেষ প্রতিবেদন
    • ডকুমেন্টারি
    • পোস্টার/ বুকলেট/ লিফলেট
    • মিডিয়া গ্যালারী
দেলাওয়ার হোসেন
No Result
View All Result

ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আলোচনা সভা স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার আহ্বান - মিয়া গোলাম পরওয়ার

নভেম্বর ২৯, ২০২৬
ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে  আলোচনা সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, গাজায় যেই ভয়ঙ্কর বর্বরতা চালানো হচ্ছে সেই বর্বর হামলা আমেরিকার মদদে চালিয়েছে দখলদার ইসরাইল। তিনি বলেন, ১৯৪৭ সালে সারা পৃথিবী থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনের ভূখন্ডে বসিয়ে জাতিসংঘ মুসলমানদের বাস্তুচ্যূত করার পথ তৈরি করেছিল। জাতিসংঘের হস্তক্ষেপে পরবর্তীতে ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের একটি পবিত্র ভূখন্ডকে ইসরাইল রাষ্ট্র নামে গঠন করে। অথচ পৃথিবীর ইতিহাসে বর্বর জাতি হিসেবে পরিচিত ইসরাইলকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু ফিলিস্তিনকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত না করে কেবলমাত্র পর্যবেক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে।

ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রবিবার (২৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক মদদে ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে পুরো ফিলিস্তিন দখল করে নেওয়ার উদ্দেশ্যে একের পর এক গণহত্যা চালিয়ে আসছে। সংহতি দিবসে কেবল আলোচনা সভা নয় বরং মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো প্রয়োজন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনের জনগণের পক্ষে অবস্থান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করায় এবং দখলদার ইসরাইলের গণহত্যায় নিহতদের জন্য শাহাদাত কামনায় দোয়া করায় জায়নবাদী গোষ্ঠী আমীরে জামায়াতের অস্ট্রেলিয়া সফরকে বিতর্কিত করার চেষ্টা করেছে। ইসরাইল একটা ভূখন্ড, ইহুদি একটি জাতি এবং এই ইহুদিরা আমাদের অনেক নবীর হত্যাকারী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানদের মধ্যে অনেকেই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের জনগণের অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, আগামীতেও বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফিলিস্তিনিদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রতিবেশী দেশের কিছু নেতার বাংলাদেশের ভূখণ্ড দখলের হুমকি দেওয়ার পরও আমাদের সরকারের নিরবতায় জাতি উদ্বিগ্ন উল্লেখ করে সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের চেয়ে প্রতিবেশী রাষ্ট্রের মন্ত্রীদের আওয়ামী লীগের প্রতি বেশি প্রেম দেখা যায়। তারা বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছে অথচ আমাদের সরকার এখন পর্যন্ত তাদের হাইকমিশনারকে ডেকে জোরোলো কোনো পদক্ষেপ নিতে পারেনি। তিনি সরকারের নতজানু পররাষ্ট্র নীতির পরিবর্তে আমাদের বীরত্বের পররাষ্ট্র নীতি অনুসরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন সভ্যতার কথা বলছি তখন ফিলিস্তিনের নারী-শিশু ও বেসামরিক মানুষ বেঁচে থাকার অধিকার আর নিরাপত্তা চাচ্ছে। এটি আমাদের জন্য চরম লজ্জা। তবে ফিলিস্তিনের জনগণ দেখিয়েছে কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। তারা জীবন দিয়েছে তবুও কোনো পরাশক্তির কাছে মাথানত করেনি।

ফিলিস্তিনের জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল আর বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কমপক্ষে তিনটি গণহত্যা চালিয়েছে। সেই তিনটি গণহত্যার মধ্যে একটি ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে, আরেকটি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার ফরমায়েশী রায়ের দিন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে। তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এখনো বাংলাদেশে নৈরাজ্য, জ্বালাও পোড়াও চালাচ্ছে। কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, আগুন সন্ত্রাস নিয়ন্ত্রণে লাঠি হাতে রাস্তায় দাঁড়ানো কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়; বরং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সরকারের দায়িত্ব। তবে সরকার যদি মনে করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ রাষ্ট্র পরিচালনায় সরকারের রাজনৈতিক সহযোগিতা প্রয়োজন সেক্ষেত্রে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য সরকারকে রাজনৈতিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক সহযোগিতার জন্য সরকার যেই ঐক্যের আহ্বান জানিয়েছে এই ঐক্যের জন্য সরকারকে জনগণের আশা-আকাঙক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণভোটের রায় মেনে নিয়ে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিতে হবে। এজন্য সবার আগে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফিলিস্তিনের বিষয়টি কোনো একটি জাতি বা গোষ্ঠীর সুনির্দিষ্ট বিষয় নয়। এটি মানবতা ও মানবাধিকারের বিষয়। তিনি আরও বলেন, পৃথিবীর কোনো যুদ্ধে বেসামরিক সাধারণ নাগরিকদের ওপর গুলি চালানোর ইতিহাস নেই। কিন্তু ফিলিস্তিনের বেসামরিকদের হত্যা করা হচ্ছে। আন্তর্জাতিক দ্বিচারিতা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পৃথিবীর সকল রাষ্ট্র এবং সব মানুষের সমান অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক নিরবতা ও সমর্থনে ফিলিস্তিনের জনগণের ওপর যেই জুলুম চলছে এর জন্য মুসলিম বিশ্বের নেতাদের তিনি দায়ী করে বলেন, পশ্চিমাদের পূজা ছেড়ে ইসলাম ও মানবতার কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর সমর্থন অব্যাহত থাকবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, একবিংশ শতাব্দীতে যারা সভ্যতার কথা বলে আসছে তাদের হাতেই আমরা রক্তাক্ত হচ্ছি। আসলে আমরা তথাকথিত একটা সভ্যতার যুগে আছি। তিনি আরও বলেন, ফিলিস্তিনে ২২ লাখ মানুষের মধ্যে ২ লাখ মানুষই যুদ্ধ নামক গণহত্যায় পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এই গণহত্যা চালিয়েছে কে প্রশ্ন রেখে তিনি বলেন এই গণহত্যা চালিয়েছে ইহুদিবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ইসরাইল। ইসরাইল মানবতার জন্য এক ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠী। তিনি বলেন, ইহুদি ও মুশরিকদের ব্যাপারে আল্লাহ কুরআনে বলেছেন এরা মানুষকে মানুষ মনে করে না। পৃথিবীর বুকে ইহুদি ও মুশরিক সন্ত্রাসীরা নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে।

ফিলিস্তিনকে কনোলিয়াল এন্টারপ্রাইজের সঙ্গে তুলনা করে সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী বলেন, ফিলিস্তিনি জনগণকে বিশ্ব সভ্যতা মানুষই মনে করে না। যার কারনে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা বন্ধ হচ্ছে না। তিনি আরও বলেন, ভারতের বর্তমান বিজেপি সরকার ইসরাইলকে ফিলিস্তিনে গণহত্যা পরিচালনায় সমর্থন দিচ্ছে। ভারত ও ইসরাইল মুসলমানদের লক্ষ্য করে গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যত্যয় করে তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন তাদের প্রতি অব্যাহত থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, সারা বিশ্বে যত মজলুম আছে আমরা সবার প্রতি সংহতি জানিয়ে যাবোই। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মজলুম জনগোষ্ঠীর পক্ষে ভূমিকার রাখার কারণে দেশে-বিদেশে জামায়াতে ইসলামীকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র হয়েছে। সম্প্রতি আমীরে জামায়াতের অস্ট্রেলিয়া সফর নিয়েও ষড়যন্ত্রকারীরা অপপ্রচার চালানোর চেষ্টা করেছে। তবে কোনো অপপ্রচারে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থেমে যাবে না। বরং মজলুম জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী শোষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ক্যান্সার হচ্ছে ভারত আর মধ্যপ্রাচ্যের ক্যান্সার হচ্ছে ইসরাইল। দখলদার ইসরাইল ও ভারত পৃথিবীর বুকে জুলুমের রাজত্ব কায়েমের চেষ্টা করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।

 

সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, শুধুমাত্র একটি ভূখণ্ডের জন্যই ফিলিস্তিনের জনগণ জীবন দিচ্ছে না। তারা জীবন দিচ্ছেন নিজেদের অধিকার নিশ্চিত করতে। তিনি ফিলিস্তিনের জনগণের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৬ দফা দাবি উপস্থাপন করেন। দাবি গুলো হচ্ছে – অবিলম্বে স্থায়ীভাবে যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর করা; বেসামরিক মানুষের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানবাধিকার পরিপূর্ণভাবে নিশ্চিত করা; গাজায় খাদ্য, পানি, ঔষধসহ ত্রাণ সামগ্রী র্নিবিঘ্নে পৌঁছানোর নিশ্চয়তা প্রদান করা; জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের জন্য যেই জায়গা বরাদ্দ দেয়া হয়েছে সেটি নিশ্চিত করা; স্বাধীন সার্বভৌম কার্যকরী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করা; ফিলিস্তিনে অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ করা।

সাম্প্রতিক

ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

বংশাল-কোতোয়ালি থানার সদস্য সমাবেশ অনুষ্ঠিত

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, জালিয়াতি ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১-দলীয় ঐক্যের সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন

কুরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ শুরু

বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল, সাবেক বিচারপতি, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেমসহ ৬৫০ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওয়ার্ড সভাপতি – সেক্রেটারি শিক্ষাশিবির অনুষ্ঠিত

নিউমার্কেট থানার রুকন শিক্ষা বৈঠক

কোতয়ালী উত্তর থানা কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

চকবাজার পশ্চিম থানা বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

মহানগরীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© দেলাওয়ার হোসেন

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • ইসলাম ও অন্যান্য ধর্ম
    • ইসলামী আন্দোলন ও জিহাদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • ইতিহাস
    • শিক্ষা ও সংস্কৃতি
    • সমাজকল্যাণ
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • বিবিধ
  • কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • ইসলামী দাওয়াহ
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • সম্মেলন ও মিটিং
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • সাক্ষাৎকার ও বক্তব্য
    • বিশেষ প্রতিবেদন
    • ডকুমেন্টারি
    • পোস্টার/ বুকলেট/ লিফলেট
    • মিডিয়া গ্যালারী

© দেলাওয়ার হোসেন