বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপির নেতৃত্বে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধি দল সময় টিভির কার্যালয়ে যান এবং ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের সহ সাংবাদিক ও কলাকুশলীদের ফুলেল শুভেচ্ছা জানান।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মু. সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিমের নেতৃত্বে ঢাকা মহানগরী উত্তরের আরেকটি প্রতিনিধি দল সময় টিভির কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান।
