বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে বাছাইকৃত সাথীদের নিয়ে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং পাবলিক রিলেশন সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ।
