বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) সকালে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসেনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে সবুজবাগ-মুগদা জোনের সকল সাংগঠনিক থানা আমীরসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
